logo
সুপ্রবাস

আবুধাবিতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৪ মে ২০২৬
Copied!
আবুধাবিতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউএইর আহবায়ক কমিটির অন্যতম সদস্য মরহুম আব্দুল কুদ্দুস খালেক ও নূর হোসেন সুমন এবং আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি হাজী আবুল বশর সিআইপির মায়ের মৃত্যুতে এই শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গত শুক্রবার (১ মে) আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে বিএনপির আবুধাবি শাখা এই শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন ইউএই শাখার যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নূর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, আমিনুল ইসলাম টিপু, শওকত ওসমান রানা, আতাউর রহমান আতা, আবু ইউছুফ জসীম, সাগর হোসেন সাগর, আইয়ুব আলী, আবু রাসেল, ইলিয়াস ভূইয়া, ওবায়দুল হক রোকন সিআইপি, ইব্রাহীম খলিল, ইঞ্জিনিয়ার মাহবুব আলম টিপু, আরিফ উদ্দিন, সাইফ তারেক, সলিমুল্লাহ সেলিম, জসিম উদ্দিন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন থেকে তিলওয়াত করেন মীর নাসির উদ্দিন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তাহের, আব্দুল মান্নান, নুরুল হক, বখতিয়ার, বাদশাহ, ইকবাল হোসেন, ইমরান হোসেন, সোহাগ হোসেন, রাফসানসহ আরও অনেকে।

মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর রুহেরও মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে