বিডিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির লাকেম্বার এক রেস্তোরাঁয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কবি সূর্য কিংকর মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘নীরবতার শব্দ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
বাংলা সাহিত্যচর্চার প্রবাসী সংগঠন ‘দ্য রিডারস ক্লাব’-এর আয়োজনে আয়োজিত এই আবেগঘন সাহিত্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন সিডনিপ্রবাসী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী একঝাঁক বিশিষ্টজন।
অনুষ্ঠানের শুরুতে মমতাজ রহমানের কণ্ঠে রবীন্দ্রসংগীত শ্রোতাদের আবিষ্ট করে তোলে। এরপর কবিতার পঙ্ক্তির ছন্দে মুখর হয়ে ওঠে মিলনমেলা—সুমিয় মুৎসুদ্দির আবৃত্তি, লেখিকা মলি আহমদের পাঠ এবং আলোচকদের গভীর পর্যবেক্ষণ ও অনুভবের বয়ানে সৃষ্টি হয় এক অন্তরঙ্গ কাব্যিক পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিডনির সুপরিচিত লেখক আশীষ ভট্টাচার্য।
আলোচনায় অংশ নেন অধ্যাপক বদরুল আলম খান, সাহিত্য সমালোচক রিয়াজ হক, কবির বাল্যবন্ধু কাজী আলী আজম, বাংলা-সিডনিডটকম-এর সম্পাদক আনিসুর রহমান, তৌহিদুর রহমান, জিয়া হাসান, নওফেল চৌধুরী প্রমুখ।

আলোচনায় উঠে আসে, ‘নীরবতার শব্দ’ কেবল শব্দের বিন্যাস নয়, বরং অন্তর্জগতের অনুভূতির ভাষা। কবির কবিতায় বারবার ফিরে এসেছে মায়ের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, প্রবাসজীবনের নৈঃসঙ্গ্য, শিকড়ের টান এবং মানসজগতের বিষণ্নতা। আলোচকেরা কাব্যগ্রন্থের নির্মেদ শব্দচয়ন, অন্তর্নিহিত দর্শন, শিল্পিত প্রচ্ছদ এবং আবেগঘন আখ্যানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি সূর্য কিংকর মজুমদার তাঁর আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন—এই কাব্যগ্রন্থ তাঁর জীবনের প্রথম কবিতার পসরা, যা তিনি উৎসর্গ করেছেন তাঁর মায়ের স্মৃতির প্রতি, ভালোবাসার নিঃশব্দ অথচ গভীর উচ্চারণ হিসেবে।
৫৬টি কবিতা নিয়ে প্রকাশিত ‘নীরবতার শব্দ’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘যুক্ত’ প্রকাশনী, যার শিল্পিত প্রচ্ছদ নির্মাণ করেছেন উত্তম সেন।
সাহিত্যিক আবহে অনুষঙ্গ হিসেবে এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন সুধীর লোধ, শ্যামলী লোধ, রুমা বড়ুয়া মুৎসুদ্দি, মারুফ হাসান, জিয়াউদ্দিন আহমেদ, এলিজাভেতা মজুমদার, রোখসানা রাজ্জাক, আনিসুর রহমান নান্টু, হামিম রেসান, মিনি রেসান, আসিফ হোসেন, খাইরুল আবেদিন, নিশাত আবেদিন ও সুব্রত কিংকর মজুমদার। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে সন্ধ্যাটি রূপ নেয় এক স্মরণীয় সাহিত্যানুষ্ঠানে। বিজ্ঞপ্তি

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।
বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।
সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।
দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।
৪ দিন আগে

৫ দিন আগে