logo
সুপ্রবাস

কুয়েতে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির বিদায় সংবর্ধনা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০২ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির বিদায় সংবর্ধনা

প্রবাসে দীর্ঘ ৪৪ বছরের কর্মজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফেরা উপলক্ষে প্রবাসী আবুল হোসেনকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, কুয়েত শাখা। সংবর্ধিত আবুল হোসেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির কুয়েত শাখার প্রধান উপদেষ্টা ছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির হলিডে ইন রেস্টুরেন্টে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মিঠুন সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সহসভাপতি মো. জালাল উদ্দীন ও সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাছির উদ্দীন খোকন।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফুয়াদ আহমদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন।

বক্তারা আবুল হোসেনের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন। এ ছাড়া, আবুল হোসেনের অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে তাঁকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে