logo
সুপ্রবাস

দুবাইয়ে সার্ক সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

মো. ইব্রাহিম চৌধুরী, দুবাই, সংযুক্ত আরব আমিরাত২৪ মার্চ ২০২৫
Copied!
দুবাইয়ে সার্ক সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমকর্মীদের সংগঠন সার্ক সাংবাদিক ফোরামের সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।

শুক্রবার (২১ মার্চ) দেরা দুবাইয়ের নাখিলস্থ মনপুরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুবাইপ্রবাসী বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ রুবেল মিয়া।

সভাপতিত্ব করেন চ্যানেল এসের আমিরাত প্রতিনিধি এবং সার্ক সাংবাদিক ফোরামের সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের সভাপতি সামসুর রহমান সোহেল (আরবি)। সংগঠনের সঞ্চালনায বরেন সংগঠনের সহসভাপতি মো. ফখরুদ্দিন মুন্না।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম, সালমান-সুমন ক্লিনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন, ফাস্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন মজুমদার, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএইর সভাপতি সিরাজুল হক,  উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, মনপুরা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের দুবাই শাখার সভাপতি তরিকুল ইসলাম, প্রবাস ক্লাব ইউএইর সভাপতি ফয়জুল্লাহ শহীদ ফয়সাল, ’৭১ টিভির আমিনুল হক খোকন, সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাত চ্যাপ্টারের সিনিয়র সহসভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য কাজী নেজামউল্লাহ ও মোহাম্মদ জাহেদ হোসেন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ফ্রেন্ডস ভিউয়ের চেয়ারম্যান রবি চৌধুরী, হেলাল উদ্দিন, মো: নজরুল ইসলাম, মো: বোরহান উদ্দিন, মো: মেহেদি প্রমুখ।

sp_1742738863

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন সার্ক সাংবাদিক ফোরাম আমিরাত চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক।

অনুষ্ঠানে আলোচকেরা রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ঐক্যবদ্ধ করে কাজ করতে সক্ষমতা অর্জন করেছে। আগামীতে সার্ক সাংবাদিক ফোরাম মানব কল্যাণে কাজ করে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেষে প্রবাস ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ শহীদের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে