logo
সুপ্রবাস

টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের বিশেষ সেমিনার ৩০ আগস্ট

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা২৭ আগস্ট ২০২৫
Copied!
টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের বিশেষ সেমিনার ৩০ আগস্ট

কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার কীভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সেই নিরিখে টরন্টোয় এক সেমিনার আয়োজন করেছে। সেমিনারের বিষয় ‘বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনার কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগ: পথনির্দেশ ও চ্যালেঞ্জসমূহ’।

আগামী ৩০ আগস্ট (শনিবার) টরন্টোর স্থানীয় সময় সকাল ১১টায় বিশেষ এই সেমিনার অনুষ্ঠিত হবে। ঠিকানা ৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউ, স্কারবোরো, অন্টারিও, M1L1A8।

সেমিনারের মুল প্রতিপাদ্য হলো বাংলাদেশের সংস্কার পরবর্তী সমাজে কীভাবে জবাবদিহিতার বিষয়টা কায়েম করা যায়, কীভাবে আইনের প্রয়োগ করা সম্ভব হবে এবং দেশের দায়িত্বে অবহেলা হচ্ছে কি না ইত‍্যাদি দিক বের করা।

সেমিনারে সভাপতিত্ব করবেন ড. আহমেদ শফিকুল হক। স্বাগত বক্তব্য দেবেন আবদুল হালিম মিয়া l সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে থাকবেন ড. নাসিমা আক্তার ও সাবিতা সোমানি।

এই আয়োজনের অতিথি বক্তারা হলেন—সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৮) ও বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান (প্রধান বক্তা), কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আহমেদ শফিকুল হক, কানাডার লরেন্টিয়ান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, লেকহেড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. সৈয়দ সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ শ্রম কমিশনের সদস্য (সাবেক সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) ড. মাহফুজুল হক l

অনুষ্ঠানের অন্য বক্তারা হলেন রাজনীতিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মো. শাহিদ খান, রাজনীতিক মোয়াজ্জেম হোসেন আলাল, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুস সালামের অধ্যাপক ড. এ কে এম আহসান উল্লাহ, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সায়ীদ এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।

IMG_9195 (1)

সেমিনারের আয়োজক প্যানেলে থাকবেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শফি ভূঁইয়া,ব্যারিস্টার কামরুল হাফিজ আহমেদ, লালটু মো. শাহাবউদ্দিন ও ইকবাল হোসেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা গেছে। এই সেমিনারে বক্তারা প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে একটি বাস্তবসম্মত রূপরেখা তুলে ধরবেন।

সম্পুর্ণ অরাজনৈতিক এবং একাডেমিক এই আলোচনা শুনতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছে কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ l তবে অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে অবশ্যই আগের থেকে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

কানাডার টরন্টো শহরে বাংলাদেশের উন্নয়নে নিঃসন্দেহে এটি একটি সময়পোযোগী গুরুত্বপূর্ণ আলোচনা l আগ্রহীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে l ফোন : ৬৪৭-৩৯১-২৩৫l

উল্লেখ্য, বিশেষ এই উন্নয়নমূলক সেমিনার সফল করার নিরিখে নেপথ্যে নিরলস কাজ করেছেন একদল নিবেদিত সংগঠক। lতারা হলে মোহাম্মদ ইলিয়াস মিয়া, মো. শামসুল ইসলাম, নয়ন হাফিজ, নাহিদ শরীফ, ইউসুফ এম শাইখ, তৌহিদ নূর ও গাজী সজল l

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে