logo
সুপ্রবাস

ইতালিতে বাংলাদেশি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
ইতালিতে বাংলাদেশি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের বাংলা সংস্কৃতিকে জানান দিতে রোমে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনের উদ্যোগে সম্প্রতি এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং ইতালির রাজনৈতিক ব্যক্তিত্ব সের্জিও স্কালিয়া।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. গোলাম মোস্তফা।

রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক তাঁর বক্তব্যে বিদ্যালয়ের প্রশংসা করে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির জানান দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

মো. গোলাম মোস্তফা শিশুদের বাংলা শেখানোর প্রয়োজনীয়তা এবং বাংলা স্কুলের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রত্যেক প্রবাসীর উচিত নিজ সন্তানকে মাতৃভাষা ও মাতৃভূমি সম্পর্কে জানানো। এতে করে তারা একটি সুন্দর পরিচয়ে বড় হবে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে