logo
বিদেশে উচ্চশিক্ষা

অক্সফোর্ডে ক্ল্যারেন্ডন ফান্ড স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৪
Copied!
অক্সফোর্ডে ক্ল্যারেন্ডন ফান্ড স্কলারশিপ, আবেদন শুরু

দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অনেকের বেশ পছন্দ ইউরোপের কোনো দেশ। বেশিরভাগই যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। কিন্তু দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক। এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের।

তাদের কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্য সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ক্ল্যারেন্ডন ফান্ড স্কলারশিপ। এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আর পড়ার সুযোগ মিলবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

ক্ল্যারেন্ডন ফান্ড ফুল-টাইম বা খণ্ডকালীন স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দেয়। এর আওতায় ২০০টি সম্পূর্ণ অর্থায়িত স্নাতক বৃত্তি মিলবে।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন এ বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি এবং কলেজ ফি কভার করা হবে। জীবনযাত্রার খরচের জন্য বার্ষিক অনুদান দেবে কর্তৃপক্ষ। খণ্ডকালীন কোর্সের জন্য আপনি একটি অধ্যয়ন সহায়তা অনুদান পাবেন। বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

এই বৃত্তি যুক্তরাজ্যের নাগরিকসহ বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত। যেকোনো জাতীয়তা, জাতি বা লিঙ্গের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই আপনার পছন্দের কোর্সের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। এটি খুব প্রতিযোগিতামূলক স্কলারশিপ। তাই স্নাতকে ভালো ফলাফল ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

কোর্সে প্রথমে ভর্তি হতে হবে। একাডেমিক বিভাগ আবেদনটি মূল্যায়ন করবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের তালিকা ক্ল্যারেন্ডন ফান্ড অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পাঠানো হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের জানুয়ারি ও ডিসেম্বরে আবেদনের শেষ সময় থাকে। কোর্সভেদে বিভিন্ন সময় আবেদন করা যায়। আবেদন করতে হয় অনলাইনে। জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে একবার আবেদন করলেই চলবে। এরপর আলাদা করে আবেদন করতে হবে না।

২০২৫ সালের জন্য আবেদনের প্রক্রিয়া চলমান। আবেদন করতে পারবেন এ বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬