logo
বিদেশে উচ্চশিক্ষা

আয়ারল্যান্ড-ফিনল্যান্ড-লিথুয়ানিয়া-লাটভিয়া যেতে খরচ কেমন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আয়ারল্যান্ড-ফিনল্যান্ড-লিথুয়ানিয়া-লাটভিয়া যেতে খরচ কেমন
স্বপ্নের দেশ ফিনল্যান্ড। ছবি: ফ্রিপিক

পড়াশোনা, ভ্রমণ কিংবা চাকরি—সব প্রয়োজনেই আমাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে ইউরোপের দেশগুলো। ইউরোপে আছে ৪৮টি স্বাধীন দেশ। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ২৭টি। এই দেশুগুলোকে এক সঙ্গে বলা হয় সেনজেনভুক্ত হয়।

সেনজেনভুক্ত দেশের সুবিধা হচ্ছে, এইসব দেশের যেকোনো একটির ভিসা পেলে আপনি বাকি দেশগুলোতেও ভ্রমণ করতে পারবেন। এ জন্য আলাদা করে ভিসার প্রয়োজন হবে না। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে কয়েকটির ভিসা খুব সহজেই পাওয়া যায়।

আয়ারল্যান্ড

অভিবাসীদের পছন্দের একেবারে শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। কারণ এই দেশ যেমন সুন্দর, বসবাস উপযোগী, নাগরিক সুবিধাসম্পন্ন, তেমনি ভিসাও পাওয়া যায় খুব সহজে।

বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলে জানা গেছে, আয়ারল্যান্ডে যেতে আপনার খরচ হবে আনুমানিক ৮ থেকে ১২ লাখ টাকা। আর আপনি যদি নিজেই নিজের ভিসা আবেদন করতে পারেন, সেক্ষেত্রে খরচ আরও কম হবে।

ফিনল্যান্ড

ইউরোপের উন্নত দেশগুলোর একটি ফিনল্যান্ড। দেশটিতে প্রতি বছর বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে যায়। চাকরি করতেও যাও বহু মানুষ।

ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যদি ফিনল্যান্ডে যেতে চান, আপনার খরচ হবে ১০ থেকে ১২ লাখ। আর স্টুডেন্ট ভিসায় যেতে খরচ হবে ৪ থেকে ৫ লাখ। ফিনল্যান্ডে থাকা আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কারও মাধ্যমে গেলে খরচ পড়বে আরও কম।

ফিনল্যান্ডকে অনেকেই বলেন ‘স্বপ্নে দেশ’। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম বিশ্বজুড়ে। ভিসা অনুমোদনের দিক থেকে ফিনল্যান্ডের অবস্থান চতুর্থ।

লিথুয়ানিয়া

ইউরোপের দেশগুলোর মধ্যে ভিসা অনুমোদনে দিক থেকে লিথুয়ানিয়ার অবস্থান দ্বিতীয়। দেশটির শিক্ষার মান, জীবনযাপনের মান ও চিকিৎসাসেবার মান অনেক উন্নত।

ইউরোপের এই দেশে যেতে খরচ পড়বে ৪ থেকে ৫ লাখ টাকা। লিথুয়ানিয়ায় যাওয়ার জন্য খুব সহজেই স্টুডেন্ট ভিসা, ওয়ার্কিং ভিসা ও ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়।

লাটভিয়া

ইউরোপের অন্যান্য দেশের উচ্চশিক্ষায় ব্যয়ের তুলনায় লাটভিয়ার উচ্চশিক্ষার খরচ কম। স্টুডেন্ট ভিসায় যেতে খরচ পড়ে ৩ থেকে ৫ লাখ টাকা। আর ওয়ার্ক পারমিট নিয়ে গেলে খরচ পড়বে ৮ থেকে ১৩ লাখ টাকা।

লাটভিয়া ভিসা অনুমোদনের দিক থেকে রয়েছে তৃতীয় অবস্থানে।

এসব দেশ ছাড়াও আপনি খুব সহজেই ইউরোপের মালটা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং পোল্যান্ডের ভিসা পাবেন।

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬