logo
প্রবাসের খবর

৩৫ মিনিটেই পরিষ্কার মক্কার গ্র্যান্ড মসজিদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ মার্চ ২০২৫
Copied!
৩৫ মিনিটেই পরিষ্কার মক্কার গ্র্যান্ড মসজিদ

সৌদি আরবের পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ মাত্র ৩৫ মিনিটে পরিষ্কার করেছেন পরিচ্ছন্নকর্মীরা। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভালের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

কর্তৃপক্ষ জানায়, তারা সাড়ে তিন হাজার পুরুষ ও নারী কর্মীর একটি পরিচ্ছন্ন দল নিয়োগ করেছে। তাদেরকে ১২টি বিশেষায়িত ওয়াশিং মেশিন এবং ৬৭৯টি পরিষ্কারক মেশিন দেওয়া হয়েছে। পাশপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য গ্র্যান্ড মসজিদের ভেতরে এবং বাইরে তিন হাজারের বেশি পাত্র দেওয়া হয়েছে। এগুলো প্রতিদিন ৭০ টন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ করে, যা কখনো কখনো ১০০ টন পর্যন্তও বৃদ্ধি হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে হজযাত্রী ও মুসল্লিদের চলাফেরাকে প্রভাবিত না করেই ২৪ ঘন্টা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখে।

কর্তৃপক্ষ বলছে, তাদের লক্ষ্য আল্লাহর অতিথিদের সর্বোচ্চ যত্ন এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার মাধ্যমে একটি বিশুদ্ধ ইবাদতের পরিবেশ তৈরি করা। যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আরামের সঙ্গে তাদের ইবাদত সম্পাদন করতে পারে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে