logo
প্রবাসের খবর

ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ চীনের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জুন ২০২৫
Copied!
ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ চীনের
চীনের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন। পাশাপাশি সংঘাতের সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

আজ রোববার (২২ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।

বিবৃতিতে চীন বলেছে, ইরানের পরমাণবিক স্থাপনায় আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সনদেরও কোনো তোয়াক্কা করেনি বলে মনে করে চীন।

ইরানের পরমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছে বেইজিং। সংঘর্ষে জড়ানো সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা উচিত বলে বিবৃতিতে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংঘর্ষ থামিয়ে আলোচনায় বসারও ডাক দিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অন্য দেশগুলোর সঙ্গে মিলিত ভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে চীন।

এই নিয়ে দ্বিতীয় কোনো শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে সরব হলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণের ইতিমধ্যে নিন্দা জানিয়েছে রাশিয়া। ইরানের পরমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৬ দিন আগে