logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ

রফিক আহমদ খান, মালয়েশিয়া২৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ায় সাবাহ প্রদেশের রাজধানী কোতাকিনাবালুতে সাবাহ ইভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপোতে (এসআইটিই ২০২৫) অংশ নিয়েছে বাংলাদেশ। সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী (২৬-২৮ সেপ্টেম্বর) এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ -এফএসই।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ প্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন বুথ ও হাইকমিশনের উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণের বুথ পরিদর্শন করেন।

International Trade Fair in Malaysia 2

বাংলাদেশ বুথে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা। এসময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করে সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান।

ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া এই মেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান 'প্রাণ'–এর বিভিন্ন পণ্যসামগ্রীসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানিপণ্যের প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং প্রাণের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।

International Trade Fair in Malaysia 3

এসময় আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজককারী প্রতিষ্ঠান ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট নাটালি ফুংসহ প্রাদেশিক সরকারের সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন এবং প্রাণের প্রতিনিধি আবু বকর সিদ্দিক (হেড অফ সেলস), মো. পারবেজ হিরা ( হেড অফ সেলস), সাকিব রাফি (মার্কেটি এক্সিকিউটিভ) ও মুরুগান মার্ক (বিজনেস ডেভেলপমেন্ট সাবাহ)।

মেলার দ্বিতীয় দিন আজ ২৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট নাটালি ফুং, সদ্য স্যাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিমসহ ফেডারেশনের অন্য প্রতিনিধিদের সঙ্গে সভা করেন এবং সাবাহ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতার অনুরোধ জানান। এ ছাড়াও তিনি ফেডারেশনকে নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা এ বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে