logo
প্রবাসের খবর

ইরান–ইসরায়েল সংঘাত বন্ধে কূটনীতিতে জোর পুতিন-এরদোয়ানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জুন ২০২৫
Copied!
ইরান–ইসরায়েল সংঘাত বন্ধে কূটনীতিতে জোর পুতিন-এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তুরস্ক।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান-ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে—এ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

এরদোয়ান বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা।

এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বৈঠকরে পর আলাদাভাবে দেওয়া ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘বলপ্রয়োগের’ নিন্দা জানিয়েছেন।

ক্রেমলিন আরও জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এতে বিপুল প্রাণহানিতে দুই নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংকট গোটা অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ সব বিবাদ শুধুই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৬ দিন আগে