logo
প্রবাসের খবর

দুবাই–আবুধাবিতে আজ সোমবার বৃষ্টির আভাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ মার্চ ২০২৫
Copied!
দুবাই–আবুধাবিতে আজ সোমবার বৃষ্টির আভাস
সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যস্ত সড়ক। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আবুধাবি, দুবাই ও আল ধফরার কিছু অংশে আজ সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সকালে দুবাইয়ের এক্সপোতে অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে হামিম, তারিফ, হাবশান, লিওয়া, মদিনাত জায়েদ ও আল ধফরার উত্তরাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবুধাবির খলিফা সিটি ও আল বাতিন বিমানবন্দরেও হালকা বৃষ্টি হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ভেজা আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে বলে গাড়িচালকদের রাস্তায় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের বেলা আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, অভ্যন্তরীণ তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলীয় অঞ্চল ও দ্বীপপুঞ্জে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাহাড়গুলোতে ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

রাত নামার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়া আর্দ্র হয়ে উঠবে। কিছু উপকূলীয় এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাতাস হালকা থেকে মাঝারি থাকবে, মাঝে মাঝে বাড়বে। অন্যদিকে আরব উপসাগরে সমুদ্রে বাতাস হালকা থেকে মাঝারি এবং ওমান সাগরে শান্ত থাকবে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে