logo
প্রবাসের খবর

তিন সপ্তাহে ৪৬৪৭ কুয়েতির নাগরিকত্ব বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ নভেম্বর ২০২৪
Copied!
তিন সপ্তাহে ৪৬৪৭ কুয়েতির নাগরিকত্ব বাতিল
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

তিন সপ্তাহে সাড়ে চার হাজারের বেশি নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত সরকার। নাগরিকত্ব ধরে রাখার যোগ্যতা যাচাই করে এমন একটি সরকারি কমিটি বলছে, এসব নাগরিক জালিয়াতির মাধ্যমে কুয়েতের নাগরিকত্ব নিয়েছে অথবা তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

ওই কমিটি স্থানীয় সংবাদমাধ্যম আলমাজলিসকে জানায়, তারা এ পর্যন্ত ৭ হাজার ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। এ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বৈত নাগরিকত্বধারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের ধরতে একটি হটলাইন চালু করেছে। এমন কারও বিষয়ে জানা থাকলে সাধারণ জনগণকে ওই হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের নাম গোপন রাখা হবে বলেও জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জালিয়াতি করে নাগরিকত্ব গ্রহণ ও দ্বৈত নাগরিকত্ব থাকায় গত মার্চ থেকে এরইমধ্যে কুয়েতে শত শত মানুষ তাদের নাগরিকত্ব হারিয়েছে।

কুয়েতের সংবাদমাধ্যম আল রাই জানায়, গত সপ্তাহে অ্যাড-হক কমিটি ১ হাজার ৬৪৭ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহে দেশট কুয়েতে ৪ হাজার ৬০১ জনের নাগরিকত্ব বাতিল করা হলো।

সম্প্রতি কুয়েতের গণমাধ্যমে বেশ কয়েকজন বিদেশির অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব অর্জনের বিষয়টি সামনে আনে। তাদের মধ্যে কয়েকজনকে এরইমধ্যে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে