logo
প্রবাসের খবর

বিনামূল্যেই ‘রিয়াদ সিজনে’ প্রবেশ করতে পারবেন ৬০ বছরের প্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
বিনামূল্যেই ‘রিয়াদ সিজনে’ প্রবেশ করতে পারবেন ৬০ বছরের প্রবাসীরা
সৌদি আরবের বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হলো রিয়াদ সিজন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাষ্ট্রীয় অর্থায়নে গড়া সৌদি আরবের বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হলো রিয়াদ সিজন। এ উৎসবে এবার ৬০ বছর বা তার বেশি বয়সী সৌদি নাগরিক এবং প্রবাসীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল আলশেখ এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, এই বছরের প্রবীণ ব্যক্তিরা উৎসবের সমস্ত জায়গায় বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন। প্রবেশপত্রটি তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

গত ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের রিয়াদ সিজন। গত এক সপ্তাহে এই উৎসবে প্রায় ২০ লাখ দর্শনার্থী এসেছেন।

এ বছর পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে রিয়াদ সিজন। এতে ১১টি স্পোর্টস ইভেন্ট ও ১০টি প্রদর্শনী চলছে।

সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছে। সেই সঙ্গে পর্যটকদেরকেও বিভিন্নভাবে আকৃষ্ট করতে চাইছে।

২০১৬ সালের মে মাসে জিইএ গঠন করে সৌদি সরকার। এই রাষ্ট্রীয় সংস্থা সৌদিতে বেশ কয়েকটি কনসার্ট, স্টেজ শো ও উৎসব স্পন্সর করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে