বিডিজেন ডেস্ক

অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে নতুন নিয়ম করেছে মালদ্বীপ। বিভিন্ন কোম্পানি থেকে পলাতক বা নিখোঁজ (মিসিং) প্রবাসী কর্মীদের বৈধকরণ বা নিয়মিতকরণের জন্য একটি নির্দেশনা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়।
এই নির্দেশনার আলোকে ৩০ দিনের মধ্যে মিসিং রিপোর্ট বাতিল করার আবেদন করা যাবে। এই সময় অতিবাহিত হওয়ার পর মিসিং রিপোর্ট বাতিলের জন্য নিয়োগকারীকে ১০ হাজার রুফিয়া (প্রায় ৬৫০ ইউএস ডলার) ফি দিতে হবে। নতুন মিসিং রিপোর্টের জন্য ফি দিতে হবে এক হাজার রুফিয়া।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সরকারি গেজেট প্রকাশ করে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়। এতে বলা হয়, ৬ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।
গেজেটে আরও বলা হয়, কোনো কর্মী তার কোম্পানির গাফিলতির কারণে পালিয়ে গেলে কোম্পানিকে দুই হাজার রুফিয়া জরিমানা ধার্য করা হবে। মালদ্বীপে বিভিন্ন কর্মস্থল থেকে নিখোঁজ অভিবাসী কর্মীদের শনাক্তকরণ সংক্রান্ত তথ্য আগামী সপ্তাহের পর থেকে প্রবাসী সিস্টেমে জানানো হবে।
পরিবর্তিত নিয়মগুলো ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম (এক্সপ্যাট) ব্যবহারকারীদের জন্য এই সিস্টেমের হোমপেজে রূপরেখা জানিয়ে দিয়েছে।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, মিসিং রিপোর্ট বাতিলের এই সুযোগের মাধ্যমে অনিয়মিত কর্মী যারা বিভিন্ন সময় কোম্পানি থেকে পালিয়েছেন তারা মালদ্বীপ সরকারের নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন।

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে