logo
প্রবাসের খবর

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের বিশেষ টেকনিক্যাল সেশন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ অক্টোবর ২০২৫
Copied!
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের বিশেষ টেকনিক্যাল সেশন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের অংশগ্রহণে ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটি ((IEQ) শীর্ষক বিশেষ টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সমিতি ইউএইর আবুধাবিস্থ প্রধান কার্যালয়ে দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ওভারসিস চ্যাপ্টার আবুধাবি এবং এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইউএইর যৌথ উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়।

এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইইএইর আবুধাবি শাখার সভাপতি প্রকৌশলী এ কে এম নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবির ওভারসিস চ্যাপ্টার আবুধাবির সেক্রেটারি প্রকৌশলী আমজাদ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইউএইর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি এবং অ্যাশরে (ASHRAE) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ আল ইমরান হোসেন।

Technical Session 2

বিশেষ অতিথি ছিলেন আবুধাবির খলিফা ইউনিভার্সিটির প্রফেসর ড. মতিউর রহমান ও আইইবির ওভারসিজ চ্যাপ্টার আবুধাবির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবু এস্কান্দার। স্বাগত বক্তব্য দেন আইইবির ওভারসিস চ্যাপ্টার ইউএইর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলী ও এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, শারমিন আকতার, প্রকৌশলী মোরশেদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পারভীন আক্তার জলি ও মুখলেছুর রহমান প্রমুখ।

টেকনিক্যাল সেশনটি অভ্যন্তরীণ পরিবেশগত মানের সঙ্গে সম্পর্কিত আলোক নকশায় সমসাময়িক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনার জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করেছে।

অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের মধ্যে পেশাদার উন্নয়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষতা প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে টেকসই ভবন নকশা এবং অভ্যন্তরীণ পরিবেশগত মানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে