বিডিজেন ডেস্ক

কুয়েতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তিকে অনৈতিক ও অশ্লীল কর্মকাণ্ডের জন্য প্ররোচিত করার দায়ে এক নারীকে ৫ হাজার দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৪২ হাজার ২৬৫ টাকা) জরিমানা করেছেন আদালত। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একজন কুয়েতিকে হুমকি দেওয়া এবং তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত নারীর বিরুদ্ধে।
এ মামলার অভিযুক্ত বা ভুক্তভোগী সম্পর্কে বিস্তারিতভাবে কোনো তথ্য জানায়নি স্থানীয় প্রশাসন।
কুয়েতের আইনে অশ্লীল কর্মকাণ্ডের জন্য প্ররোচিত করলে জরিমানাসহ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এ ধরনের অপরাধ করলে শাস্তি আরও কঠিন। এ ক্ষেত্রে একজন ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেইসঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইট বা অ্যাকাউন্টগুলো ব্লক এবং দায়ীদের ওপর বড় ধরনের জরিমানা আরোপ করা যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য প্ররোচিত করার অভিযোগে গত মাসে এক শিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।