logo
প্রবাসের খবর

পাসপোর্টসংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে রেমিট্যান্স শাটডাউনের হুমকি মালয়েশিয়া প্রবাসীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
পাসপোর্টসংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে রেমিট্যান্স শাটডাউনের হুমকি মালয়েশিয়া প্রবাসীদের
সংবাদ সম্মেলনে প্রবাসী অধিকার পরিষদের নেতারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) পাসপোর্টসংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়েছেন মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

এ ছাড়া, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ ও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে প্রবাসী অধিকার পরিষদের নেতারা লিখিত বক্তব্যে বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এক দিনের নোটিশে মালয়েশিয়াপ্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এমআরপি বন্ধ করায় ফুঁসে উঠছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীদের বিপদে ফেলে এমন হঠকারী সিদ্ধান্ত কাদের সুবিধার্থে গ্রহণ করা হয়েছে, সেই প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে।

পরিষদের নেতারা অভিযোগ করেন, বেআইনিভাবে বিনা টেন্ডারে মালয়েশিয়ার থার্ড পার্টি অফিস ইএসকেএল এবং হাইকমিশনের কিছু কর্মকর্তাদের সমন্বয়ে এমন জটিলতা তৈরি হয়েছে। এর ফলশ্রুতিতে সাধারণ প্রবাসীদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে মালয়েশিয়ার বহু প্রবাসী অবৈধ হওয়ার পথে। যারা প্রথম ই-পাসপোর্ট বানাবে তাদের জন্য ই-পাসপোর্ট ঠিক আছে। কিন্তু প্রবাসীদের জন্য কৌশলে এমআরপি শর্টেজ দেখিয়ে ই-পাসপোর্ট বাধ্যতামূলক করা প্রবাসী ও রেমিট্যান্স উভয়ের ওপর বিরূপ প্রভাব পড়বে।

মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য হাহাকার শুরু হয়েছে উল্লেখ করে তারা বলেন, অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যাদের এনআইডি বা জন্মনিবন্ধনের সঙ্গে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্য মিল নেই। কারও বয়সের সঙ্গে বা নামের সঙ্গে–নানাবিধ সমস্যা আছে।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে দ্রুত বাংলাদেশে ফেরত নিয়ে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংকে একটি অকার্যকর ও অপ্রয়োজনীয় উইং প্রমাণ করে রেখেছেন। তারা মিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে পাসপোর্ট ও ভিসা সার্ভিস আউট সোর্সিং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

তারা বলেন, মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারকে খুশি করতে কাজাং থানায় মামলা করেন এবং আন্দোলনের সঙ্গে জড়িতদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে বলেছিলেন।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অন্য দেশের মতো মালয়েশিয়ায়ও প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা করে তা বন্ধ রেখেছিলেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমন হঠকারী সিদ্ধান্ত বাতিল না হলে আবারও মালয়েশিয়ার প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না।

একইসঙ্গে দ্রুত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে ছিলেন– প্রবাসী অধিকার পরিষদের সভাপতি শাহাজান মিথুন, মো. জাহিদ হাসান, সহসভাপতি ফয়সাল শেখ, সহসভাপতি আমির হোসেন, সহসভাপতি মবিন, সাধারণ সম্পাদক এইচ এম হাসান ও অর্থ সম্পাদক শিমুল শেখ প্রমুখ।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১১ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে