logo
প্রবাসের খবর

কুয়েতে একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না প্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না প্রবাসীরা
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

বেপরোয়া গাড়ি চালানো রোধ এবং মারাত্মক দুর্ঘটনা হ্রাস করতে কুয়েতের ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এরইমধ্যে এ নিয়ে একটি খসড়া আইন তৈরি করা হয়েছে। যেখানে ব্যাপক জরিমানা এবং গাড়ির মালিকানার ওপর বিধিনিষেধ আরোপ করার প্রস্তাব করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়েতের ট্রাফিক ও অপারেশন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল খুদ্দার ঘোষিত নতুন খসড়া আইনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এটি কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবিত আইনে প্রবাসীরা একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না। এতে ট্রাফিক জরিমানা ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার করলে ৭৫ দিরহাম এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য ১৫০ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত জায়গাগুলোতে পার্কিং করলে ১৫০ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে। যা আগে ছিল ১০ দিরহাম।

কুয়েত সরকার জানায়, নতুন আইনে প্রবাসীরা কেবল একটি গাড়ির মালিক হতে পারবে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এছাড়া মাতাল বা মাদকাসক্ত হয়ে গাড়ি চালালে দুই বছরের জেল ও ৩ হাজার দিরহামের বিধান রাখা হয়েছে কুয়েতের নতুন ট্রাফিক আইনের খসড়ায়। এছাড়া আইনে ত্রুটিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে কেউ আঘাত পেলে বা কারও মৃত্যু হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সঙ্গে ৫ হাজার দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, দ্রুত গতি এবং অবৈধ রেসিংয়ের মতো গুরুতর অপরাধে জড়িত যানবাহন বাজেয়াপ্ত করার ক্ষমতাও রাখা হয়েছে এই আইনে।

কুয়েত সরকার জানায়, দেশটিতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৬ দিন আগে