logo
প্রবাসের খবর

আরব বিশ্বে স্থূলতার হার সবচেয়ে বেশি কুয়েতে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৪
Copied!
আরব বিশ্বে স্থূলতার হার সবচেয়ে বেশি কুয়েতে

আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্থূলতার হার কুয়েতে। দেশটির বর্তমান জনসংখ্যার ৪৫ দশমিক ৩ শতাংশ মানুষই স্থূলতায় আক্রান্ত। ওয়ার্ল্ড ওবেসিটি ফোরামের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্বাস্থ্যকর ডায়েট, ফাস্ট ফুড গ্রহণ এবং শারীরিকভাবে নিষ্ক্রিয় জীবনযাত্রার কারণে কুয়েতে স্থূলতার হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে চর্মরোগ ও স্থূলতা বিশেষজ্ঞ ড. মোহাম্মাদ আল কাসিমি বলেন, স্থূলতা কেবল একটি জীবনযাত্রার সমস্যা নয়। এটি একটি রোগ যা কুয়েতের প্রায় অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করে।

এই চিকিৎসক জানান, স্থূলতা হরমোন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে, যার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো জটিলতা দেখা দেয়।

ড. মোহাম্মাদ আল কাসিমি বলেন, স্থূলতার সঙ্গে যুক্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাবের কারণে সমস্যাটি আরও জটিল হচ্ছে। আমাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে