logo
প্রবাসের খবর

আমিরাতের সবচেয়ে দামী বাড়ি এটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
আমিরাতের সবচেয়ে দামী বাড়ি এটি

আবুধাবির সাদিয়াত দ্বীপে অবস্থিত মাত্র ৫টি বেডরুমের একটি বাড়ি বিক্রি হয়েছে ১৩ কোটি দিরহামে (৪২২ কোটি টাকা)। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল বাড়িটি। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সবচেয়ে দামে বিক্রি হওয়া বাড়ি এখন এটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটি নামের ব্যয়বহুল রিয়েল এস্টেট এজেন্সি এই বাড়ি কেনার চুক্তি করেছে। এর ভেতরে রয়েছে সাজানো গোছানো দারুণ জায়গা, যাতে শৈল্পিক কারুকাজ ও নান্দনিকতার ছোঁয়া মিলবে।

তবে বাড়িটির ব্যাপারে আর বিস্তারিত জানানো হয়নি।

এ ব্যাপারে দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ আজার বলেন, ‘বিশ্বের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠছে আবুধাবি। আর এই বাড়িটি এত দামে বিক্রি হওয়া এখানকার রিয়েল এস্টেট বাজারের জন্য দারুণ খবর। এ ধরনের বাড়ির চাহিদা ব্যাপক। কেননা এসব বাড়িতে আরামে থাকার পাশাপাশি মিলবে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া। এতে বিনোদনের দারুণ ব্যবস্থাও রয়েছে।’

সংযুক্ত আবর আমিরাতে বড় বড় বিনিয়োগকারীরা থাকার জন্য এখন আবুধাবিকে বেছে নিচ্ছেন। আর তাদের জন্য নতুন ধরনের বাড়ির যোগান দিয়ে যাচ্ছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো।

আবুধাবি এখন এই অঞ্চলের আবাসন ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনটাই মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বিশ্বের নামিদামি ব্যক্তিরাও এখানে বাড়ি কিনছেন।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৩ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে