logo
প্রবাসের খবর

ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়ার দাবি হুতিদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৪
Copied!
ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়ার দাবি হুতিদের
প্যালেস্টাইন ২ ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা।

রোববার (১ ডিসেম্বর) হুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ইয়েমেনের সানা থেকে এ খবর দিয়েছে।

বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। হুতির ভাষ্যমতে, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।

অন্য দিকে ইসরায়েলে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমানবাহিনী। এর আগে রোববার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে ‘প্রতিরোধ অক্ষ’ তৈরি করেছে, তারই অংশ হুতি। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে