logo
প্রবাসের খবর

ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জুন ২০২৫
Copied!
ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি ‘প্রশমনের’ জন্যই যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালিয়েছে।

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। নিরাপত্তার হুমকি দূর করার জন্য যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে।’

কিয়ার স্টারমার আরও বলেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে