logo
প্রবাসের খবর

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের গুলিতে ৩৮ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের গুলিতে ৩৮ জন নিহত
হাসপাতালে আহত একজন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শিয়া মুসল্লিদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররম জেলায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু আছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত খুররম জেলার এই ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন নাদিম আসলাম চৌধুরী।

আফগানিস্তানের সীমান্তসংলগ্ন অঞ্চলে অবস্থিত খুররম জেলা। এই অঞ্চলে বিগত কয়েক দশক ধরেই সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলছে।

খুররম জেলার প্রধান শহর পারাচিনারের বাসিন্দা জিয়ারত হুসেন টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘সেখানে দুটি যাত্রীবাহী বাস ছিল। একটি পেশোয়ার থেকে পারাচিনার ও অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। এমন সময়ে সশস্ত্র বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়।’ পেশোয়ার থেকে যাওয়া পারাচিনারের গাড়িতে তাঁর স্বজন ছিল বলে জানান জিয়ারাত হুসেন।

এই ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে বাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে