logo
প্রবাসের খবর

সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় বিদেশিরাও সম্পত্তির মালিক হতে পারবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ জুলাই ২০২৫
Copied!
সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় বিদেশিরাও সম্পত্তির মালিক হতে পারবেন
রিয়াদের একটি আবাসিক এলাকা। ছবি: সংগৃহীত

সৌদি আরব সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ ও জেদ্দা শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দেবে। গত মঙ্গলবার (৮ জুলাই) এ–সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে দেশটি।

মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।

নতুন আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর বিশেষ শর্তসাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশিরা।

নতুন আইন অনুমোদনের পর সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গেছে। আইনটির বিস্তারিত নিয়মাবলি ও এটির কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই জানাবে সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।

এ পদক্ষেপ সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটির অর্থনীতি বৈচিত্র্যময় এবং পর্যটন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধি করা।

আইনটি কার্যকর করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন খাতের বাজারে নতুন প্রতিযোগী হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।

সৌদি আরবের অবকাঠামো নির্মাণ খাত চাঙা হয়ে উঠেছে। ২০২৪ সালে রিয়াদে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো ‘মুকআব’-এর নির্মাণকাজ। ভবনটি হবে ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের মূল আকর্ষণ। পাশাপাশি লোহিত সাগর উপকূলে রিসোর্ট নির্মাণের কাজও চলছে। কিছু রিসোর্ট, যেমন রিটজ-কার্লটন রিজার্ভ ইতিমধ্যে চালু হয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৬ দিন আগে