logo
প্রবাসের খবর

শ্রীলঙ্কায় সোমবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রেসিডেন্ট অনূঢ়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ নভেম্বর ২০২৪
Copied!
শ্রীলঙ্কায় সোমবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রেসিডেন্ট অনূঢ়া
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জয়ের পর সোমবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।

নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।

এনপিপি মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘সোমবার আমরা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেব। সদস্যদের সংখ্যা ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। তবে তা ২৩ বা ২৪ জনও হতে পারে।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শ্রীলঙ্কায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দেশটির নির্বাচন কমিশন জানায়, অনূঢ়ার এনপিপি জোট পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৫৯টি পেয়েছে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জয়।

বৃহস্পতিবারের নির্বাচনে এনপিপি জোট ৭০ লাখ অর্থাৎ ৬২ শতাংশ ভোট পেয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনূঢ়া ৪২ শতাংশ ভোট পেয়েছিলেন। তখন পার্লামেন্টে এনপিপির আসন ছিল মাত্র ৩টি। পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন।

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে