বিডিজেন ডেস্ক

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে।
আজ সোমবার আরম আমিরাতের ডিজিটাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
এক বিবৃতিতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়, আরব আমিরাতে যেতে ইচ্ছুক জিসিসি দেশে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই তাদের ভ্রমণের আগে একটি ই-ভিসা নিতে হবে। এই ভিসা প্রবেশের তারিখ থেকে ৩০ দিন থাকার অনুমতি দেয়, তবে মেয়াদ আরও অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে।
আরব আমিরাতে আসতে চাওয়া প্রবাসীরা যে দেশ থেকে আসছেন সে দেশের ভিসার মেয়াদ শেষ হলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যদি ভিসা ইস্যু করার পর ওই প্রবাসী পেশা পরিবর্তন করেন তাহলে তিনি আরব আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আসার প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রবেশের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করে। আগ্রহীরা দুবাই জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে