মাহবুব সরকার, আবুধাবি থেকে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো এবং মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং সাধারণ প্রবাসী কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা প্রবাসীদের নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল প্রবাসীদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কল্যাণমূখী কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি সরকারি ও কনস্যুলার সেবা সহজীকরণে কনস্যুলেট কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের কল্যাণে কনস্যুলেটের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রবাসী কর্মী ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।