বিডিজেন ডেস্ক

কুয়েতে চলতি বছরের প্রথম নয় মাসের সড়ক দুর্ঘটনায় ১৯৯ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্থানীয় সংবাদমাধ্যম আল আনবার প্রতিবেদনে বলা হয়, কুয়েতে সড়ক দুর্ঘটনা রোধে একটি নতুন ট্রাফিক আইন প্রণয়ন করা হচ্ছে। বেপরোয়া গাড়ি চালানো রোধ করতে এবং সড়ক নিরাপত্তা বাড়াতে এতে মোটা অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব করা হয়েছে। কুয়েতে বর্তমান ট্রাফিক আইনটি ১৯৭৬ সালে প্রণীত হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে দেশটিতে ৪৪ হাজারের বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এরইমধ্যে কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ধরতে রাস্তায় ক্যামেরা বসানো হয়েছে।
কুয়েত সরকার জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তারা ট্রাফিক ব্যবস্থা সংস্কার আগ্রহী।
কুয়েতের ট্রাফিক ও অপারেশন সেক্টরের ভারপ্রাপ্ত সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল-খুদ্দা জানান, কুয়েতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়। এরমধ্যে ৯০ শতাংশ গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার, বেপরোয়া এবং অত্যধিক গতির কারণে হয়।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।