logo
প্রবাসের খবর

নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার লাকেম্বায় সমাবেশ

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার লাকেম্বায় সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আমেরিকার নিউইয়র্কে হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ (এনএসডব্লিউ) রাজ্যের লাকেম্বায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমেরিকার জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের জুলাই যোদ্ধাদের ওপর কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থকদের হামলার কঠোর নিন্দা জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আহ্বায়ক আসলাম আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর মোরশেদ, সদস্য সচিব সালওয়া শামসসহ এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার অনেক নেতা-কর্মী।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে