বিডিজেন ডেস্ক

আমেরিকার ট্রাম্প প্রশাসন দেশটির অভিবাসী আটক ও বিতাড়ন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে বিশাল গুদাম বা ওয়্যারহাউস ব্যবহারের পরিকল্পনা করছে। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর হাতে আসা একটি খসড়া প্রস্তাবনা অনুযায়ী জানিয়েছে, অন্তত ৮০ হাজার অভিবাসীকে একসঙ্গে আটকে রাখার লক্ষ্যে বড় বড় গুদাম সংস্কার করার জন্য ঠিকাদার খুঁজছে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)।
ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।
আমাজন যেভাবে দ্রুত পণ্য সরবরাহ করে, আইসিই ঠিক সেভাবেই একটি সুশৃঙ্খল ‘ফিডার সিস্টেম’ তৈরি করতে চায়। এর লক্ষ্য হলো নতুন গ্রেপ্তারকৃতদের প্রসেসিং শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো নিশ্চিত করা।
চলতি বছর কংগ্রেস অভিবাসীদের আটকে রাখার জন্য ৪৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। প্রশাসন পরিত্যক্ত কারাগার ও সামরিক ঘাঁটির পাশাপাশি এখন গুদাম ব্যবহারের দিকে ঝুঁকছে।
রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন, গুদামগুলো মূলত পণ্য রাখার জন্য তৈরি, মানুষের বসবাসের জন্য নয়। সেখানে বাতাস চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার গুরুতর অভাব দেখা দিতে পারে।
অধিকারকর্মীরা এই উদ্যোগকে ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন। তবে আইসিই-এর দাবি, গুদামগুলোতে শৌচাগার, রান্নাঘর, মেডিকেল ইউনিট ও বিনোদন কেন্দ্র স্থাপন করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
বর্তমানে আমেরিকাতে আটক অভিবাসীর সংখ্যা রেকর্ড ৬৮ হাজার ছাড়িয়েছে, যাদের প্রায় অর্ধেকই অরাজনৈতিক বা নিরপরাধ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, পর্যাপ্ত প্রশিক্ষিত নিরাপত্তা ও চিকিৎসাকর্মী ছাড়া এত বড় স্থাপনা পরিচালনা করা অত্যন্ত কঠিন হবে।

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে