বিডিজেন ডেস্ক

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৩ হাজার ১১৬ জন ‘অবৈধ’ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা প্রদান করে তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া, আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্য প্রদেশ থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করার অনুরোধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।