logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ওয়ান-স্টপ সেন্টারের সাক্ষাৎকার কার্যক্রম ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৬
Copied!
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ওয়ান-স্টপ সেন্টারের সাক্ষাৎকার কার্যক্রম ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীন বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। ফলে যেসব আবেদন বা সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

কেডিএন সূত্র জানায়, সম্প্রতি বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সেবায় চাপ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকসেবা আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে অভ্যন্তরীণ সমন্বয় ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয়। এরই অংশ হিসেবে সাময়িকভাবে সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হচ্ছে।

সাক্ষাৎকার সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য কেডিএনের নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, ১৯ জানুয়ারির পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় শুরু হলে সেবার গতি ও মান আরও উন্নত হবে বলে জানানো হয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে