logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে অস্ট্রেলিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে গিয়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শাফি মাহমুদ স্মারকলিপিটি হস্তান্তর করেন। হাইকমিশনের পক্ষে এটি গ্রহণ করেন তাইমা রহমান। হাইকমিশন জানিয়েছে, স্মারকলিপিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Memorandum 2

স্মারকলিপিতে বলা হয়, নিউইয়র্কে সরকারি সফরের সময় এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং প্রবাসী নাগরিকদের নিরাপত্তাকেও গভীর সংকটে ফেলেছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

Memorandum 3

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়া তাদের অবস্থান তুলে ধরে জানায়, শুধু নিন্দা জানিয়ে থেমে থাকা যাবে না। বাংলাদেশ সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী প্রবাসী নাগরিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে