জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

কুয়েতে নির্ধারিত পথচারী লেন ব্যবহার না করে রাস্তা পার হওয়ার কারণে এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ট্রাফিক বিভাগের ট্রাফিক রেগুলেশনবিষয়ক সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বদর আল-কাত্তান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত পথচারী পারাপারের নির্ধারিত লেন ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় ৮ হাজার ৯৩৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে।
২০২৬ সালের গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ট্রাফিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদে পার হন’। এই স্লোগানের মাধ্যমে চালক ও পথচারীদের মধ্যে দায়িত্ববোধ, সতর্কতা এবং নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
আল-কাত্তান জোর দিয়ে বলেন, সড়ক নিরাপত্তা ব্যক্তিগত সচেতনতা থেকে শুরু হয়ে সামাজিক নিরাপত্তায় গিয়ে শেষ হয়। তিনি আরও বলেন, মানুষের জীবন রক্ষা, দুর্ঘটনা কমানো এবং সবার জন্য নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তুলতে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতনতা বৃদ্ধিতে জেনারেল ট্রাফিক বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, ট্রাফিক সচেতনতা কোনো সাময়িক উদ্যোগ নয়; বরং এটি একটি জাতীয় ও মানবিক দায়িত্ব, যা বাস্তবায়নে সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠান সফল করতে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র: আরব টাইমস

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।