logo
প্রবাসের খবর

আমিরাতে লটারিতে ১ লাখ দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
আমিরাতে লটারিতে ১ লাখ দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র-তে এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ১২ হাজার ৬১৪ টাকা) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি । তপন দাস নামের ওই প্রবাসী পেশায় একজন নরসুন্দর।

গত মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, কেবল তপন দাসই নন, এই ড্র-তে আরও তিনজন ভারতীয় প্রবাসীও বিজয়ী হয়েছেন। আবুধাবি বিগ টিকিট সিরিজের ২৭১তম ড্রয়ে এই চার প্রবাসী বিজয়ী সম্মিলিতভাবে জিতেছেন ৩ লাখ ৭০ হাজার দিরহাম। এই পুরস্কারের সম্মিলিত মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকা।

লটারি বিজয়ী তপন দাস গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। ৩০ বছর বয়সী এই বাংলাদেশি নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। লটারি থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন।

তৎক্ষণাৎ পরিবারের কাছে অর্থ পাঠিয়ে তপন দাস জানিয়েছেন, এই জয় তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের দরজা খুলে দিয়েছে। তিনি শিগগিরই নিজের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেতে চান।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২১ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে