বিডিজেন ডেস্ক

ফিলিস্তিনের গাজা ভূখন্ডে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ১ হাজারের বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীদের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ওয়াফা নিউজ।
সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজায় ৩১০ জনের বেশি স্বাস্থ্যসেবাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। একই সঙ্গে তারা গাজায় ওষুধ-চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছে। স্বাস্থ্য প্রতিনিধি ও সার্জনদের প্রবেশে বাধা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।
এক বছরের বেশি সময় ধরে চলা এই নির্বিচার হামলায় গাজায় নারী-শিশুসহ ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে।
আরও পড়ুন

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে