logo
প্রবাসের খবর

প্রবাসীদের হাতে লিখে ধন্যবাদ জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৪
Copied!
প্রবাসীদের হাতে লিখে ধন্যবাদ জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবসে নাগরিক ও প্রবাসীদের হাতে লিখে ধন্যবাদ জানালেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি হাতে লেখা একটি বার্তা পোস্ট করে এ ধন্যবাদ জানান।

ওই বার্তায় শেখ মোহাম্মদ লেখেন,‘আমরা সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং প্রবাসীদের জন্য গর্ববোধ করি। আপনার দৃঢ় সংকল্পের জন্য ধন্যবাদ। আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। এই জাতির জন্য আপনি যা কিছু করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।’

আজ সোমবার স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করছে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-আল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।

দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দী মুক্তি দিচ্ছে, যার অধিকাংশ প্রবাসী।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে