logo
প্রবাসের খবর

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২১ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিডনির ওয়েন্টওয়ার্থভিলের এক কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।

শনিবার (১৮ অক্টোবর) এই স্মরণসভার আয়োজন করা হয়।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধ্বসে ৩৯ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথির মর্মান্তিক মৃত্যু হয়। এ ছাড়া, অসংখ‍্য শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দিনটিকে ঢাবি শোক দিবস হিসেবে ঘোষণা করে।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। প্রদীপ প্রজ্বালন করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রবীণ সদস‍্যরা। পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে সকলে এক মিনিট নীরব প্রার্থনা করেন। এরপর ভক্তিগীতি ও কোরাস গেয়ে ওই ঘটনার তাৎপর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।

মেলবোর্ন ও ব্রিসবেন থেকে অ্যালামনাইয়ের সদস্য ও পরিবারের সদস্যরা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে দুটি সংগীত পরিবেশন করেন। আর সিডনি থেকে জ্যোতি বিশ্বাস, অদিতি রাউত, তপন শীল গান পরিবেশন করেন। আবৃত্তি করেন তুষার রায়, ড. সজল রায় ও ড. লাবণ্য শিল্পী।

সূচনায় সংগঠনের সাধারণ সম্পাদক কমল জোয়ার্দারের বক্তব্য পাঠ করেন সুবল চৌধুরী। কমল জোয়ার্দার তার বক্তব্যে জগন্নাথ হলের ঘটনার পর আহতদের সহায়তায় সর্বস্তরের মানুষের এগিয়ে আসার কথা উল্লেখ করে দুর্ঘটনা পরবর্তী তদন্তের রিপোর্ট অদ্যাবধি জনসমক্ষে প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সেই রিপোর্ট প্রকাশ ও রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা, নিহত ও আহতদের বর্তমান পরিস্থিতি জানা এবং প্রয়োজনীয় সাহায্যের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি কামরুল মান্নান আকাশ তার বক্তব্যে বলেন, তিনি সেই রাতে হাজির হয়েছিলেন জগন্নাথ হলে এবং যথাসম্ভব সহযোগিতা করেছিলেন।

এ ছাড়া, বক্তব্য দেন বুয়েটের আহসান উল্লাহ হল অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রতিনিধি উত্তম দত্ত, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অস্ট্রেলিয়ার প্রতিনিধি এবং উক্ত ঘটনায় নিহত শিক্ষার্থী নীরঞ্জন পালের ভাই মনোরঞ্জন পাল।

নিকেশ নাগের সভাপতিত্বে ও কবিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও নস্টালজিক হয়ে ওঠে। সংগঠনের সদস্যবৃন্দ ও তাদের পরিবার এবং অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটিকে পূর্ণতা দান করেন।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে