logo
প্রবাসের খবর

অন্ধ যাত্রীদের জন্য বিশেষ অ্যাপের সঙ্গে যুক্ত হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
অন্ধ যাত্রীদের জন্য বিশেষ অ্যাপের সঙ্গে যুক্ত হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স
পেজার, ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্ধ যাত্রীদের জন্য ডেনমার্কভিত্তিক অ্যাপ বি মাই আইজের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেট এয়ারলাইন্স। সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিতষষ্ঠ এক্সেস অ্যাবিলিটিস এক্সপোতে সংস্থাটি এ কথা জানায়।

বি মাই আইজে হলো ডেনমার্কের তৈরি একটি অ্যাপ। এই অ্যাপটির লক্ষ্য হলো অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বস্তু চিনতে এবং দৈনন্দিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করা। বিশ্বের প্রথম এয়ারলাইন্স হিসেবে এই অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানাল এমিরেটস।

অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করতে পারবেন গ্রাহকেরা। বর্তমানে বিশ্বজুড়ে এর সাত লাখ ব্যবহারকারী রয়েছে।

এমিরেটস এয়ারলাইন্স জানায়, তারা যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা কোম্পানির প্রোফাইল তালিকা থেকে এয়ারলাইন নির্বাচন করতে পারবেন। তারপর তারা এমিরেটস কল সেন্টারে লাইভ ভিডিও বা অডিও কলের মাধ্যমে টিকিট বুকিং, ফ্লাইটের সময়সূচি বা বিমানবন্দরের চেক-ইন কাউন্টারের দিকনির্দেশনা জানা ইত্যাদি বিষয়ে সাহায্য চাইতে পারবেন। ব্যবহারকারী ভিডিও বা ছবি তুলতে পারবেন এবং এমিরেটস এজেন্টের কাছে পাঠাতেও পারবেন। যারা প্রয়োজন অনুযায়ী তাদের গাইড করবে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে