logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৬ ডিসেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত হয়েছে।

Victory Day in Malaysia 5

আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

পরে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Victory Day in Malaysia 2

আলোচনা অনুষ্ঠানে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪–এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বিজয় দিবসকে আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি ’৭১ ও ’২৪ এর শহীদ ও বীর যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

Victory Day in Malaysia  3

হাইকমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেওয়ার জন্য মালয়েশিয়াপ্রবাসীদের প্রতি আহ্বান এবং দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান।

আলোচনা অনুষ্ঠান শুরু হয় কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া, প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।

Victory Day in Malaysia 4

আলোচনা শেষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থাবের বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কুয়ালালামপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে