বিডিজেন ডেস্ক

চলতি বছরের হজযাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদির সরকার। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদির নাগরিক ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, হজযাত্রীদের ম্যানিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদও সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার । সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তাই টিকা গ্রহণ না করলে বা টিকার সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না।
মস্তিষ্কের আবরণকে মেনিনজিস বলা হয়। মেনিনজিসের প্রদাহ হলে তাকে মেনিনজাইটিস বলে। সাধারণত নানা ধরনের জীবাণু দিয়ে সংক্রমণের কারণে এটি হয়ে থাকে। এই রোগটি সংক্রামক, শারীরিকভাবে বেশ যন্ত্রণাদায়ক। এ রোগে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে