logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্কতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্কতা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। 

হাইকমিশন জেনেছে যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ম-বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা বা অন্য ভিসায় নিয়ে গিয়ে প্রতারিত করছে।

এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়ে হাইকমিশন বলেছে, এতে করে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবেরও সৃষ্টি হতে পারে।

মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে