logo
প্রবাসের খবর

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৭৭

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ এপ্রিল ২০২৫
Copied!
গাজায়  রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৭৭
গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত কয়েকজনের জানাজা আদায় করা হচ্ছে। ২ এপ্রিল ২০২৫, উত্তর গাজা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও অন্তত ৭৭ জন নিহত হয়েছে। গতকাল বুধবার (২ এপ্রিল) সকাল থেকে রাতভর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে গাজার মেডিকেল সূত্র নিশ্চিত করেছে।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জজিরার।

গতকাল দিবাগত রাতে গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে জাতিসংঘের ইউএনআরডব্লিউএ মেডিকেল স্থাপনাতেও ইসরায়েল হামলা চালিয়েছে। সেখানে নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে।

গাজার সূত্র জানায়, ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী শিবিরে রাতভর হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ ব্যক্তি নিহত হয়।

ইসরায়েলের যুদ্ধবিমান গাজার নগরের সুজাইয়া এলাকাতেও বোমাবর্ষণ করেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলায় কমপক্ষে ৫০ হাজার ৪২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন।

তবে সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছে। তারা বলছে, ধ্বংস্তূপের নিচে হাজারো মানুষ চাপা পড়ে আছে। তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। এ ছাড়া, ২০০ জনের বেশি ব্যক্তিকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়।

জাতিসংঘের মানবিক সহায়তার উপপ্রধান জয়েস সুয়া নিরাপত্তা পরিষদকে বলেন, ত্রাণসহায়তাকারীদের জন্য গাজা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ংকর জায়গা। সেখানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ৪০৮ জন কর্মী নিহত হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে