logo
প্রবাসের খবর

নতুন ১০ রুটে চালু হচ্ছে ইতিহাদের ফ্লাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
নতুন ১০ রুটে চালু হচ্ছে ইতিহাদের ফ্লাইট

দশটি নতুন রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। আগামী বছর থেকে এ ফ্লাইটগুলো চলাচল করবে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের জুলাই থেকে আটলান্টা (যুক্তরাষ্ট্র), তাইপেই (তাইওয়ান), মেদান (ইন্দোনেশিয়া), নম পেন (কম্বোডিয়া), ক্রাবি (থাইল্যান্ড), তিউনিস (তিউনিসিয়া), চিয়াং মাই (থাইল্যান্ড, হংকং (চীন), হ্যানয় (ভিয়েতনাম) এবং আলজিয়ার্স (আলজেরিয়া) রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উল্লেখিত দেশগুলো থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্যটক এবং মানুষের চলাচল বাড়ার কারণে নতুন এই ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

ইতিহাদের রাজস্ব ও বাণিজ্যিক কর্মকর্তা আরিক দে চিফ বলেন, ‘অনেকগুলো শহরের জন্য আমাদের সংযুক্ত আরব আমিরাত থেকে একমাত্র নন-স্টপ ফ্লাইট থাকবে।’

ইতিহাদের এয়ারওয়েজ গত বছর এক কোটির বেশি যাত্রী বহন করেছে। বর্তমানে ৯০টির বেশি রুটে সংস্থাটির ফ্লাইট চলাচল করছে।

ইতিহাদ এয়াওয়েজের প্রধান নির্বাহী আন্তোনাল্ডো নেভেস বলেন, ‘আমাদের কাছে ৯৫টি বিমান রয়েছে। আগামী বছর থেকে আরও ২০টি বিমান আমাদের বহরে যুক্ত হবে।’

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে