logo
প্রবাসের খবর

লেবানন থেকে ইসরায়েলে ৯০ রকেট নিক্ষেপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
লেবানন থেকে ইসরায়েলে ৯০ রকেট নিক্ষেপ
উত্তর ইসরায়েলের একটি এলাকায় লেবানন থেকে আসা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি। ছবি: সংগৃহীত

লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৯০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।

আইডিএফ জানায়, লেবানন থেকে আসা রকেটগুলোর অন্তত একটি ইসরায়েলের উত্তরের শহর হাইফার মাটিতে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কয়েকটি রকেট হামলার দায় স্বীকার করেছে।

আইডিএফের মতে, সোমবার (১৪ অক্টোবর) লেবানন থেকে ইসরায়েলে ১১৫টি রকেট নিক্ষেপ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনব্যাপী ইসরায়েলি হামলায় লেবাননে ৪১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। সেপ্টেম্বর মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

হিজবুল্লাহ ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালানোর পর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

লেবানন সরকারের জরুরি কমিটি গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় লেবাননে ১৪৬টি ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত লেবাননে ১০ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: সিএনএন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে