logo
প্রবাসের খবর

বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতে লাগবে আগাম অনুমতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ নভেম্বর ২০২৪
Copied!
বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতে লাগবে আগাম অনুমতি

সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে অবস্থিত বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মুসল্লিদের আগাম অনুমতি নিতে অনুরোধ করেছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নুসুক অ্যাপের মাধ্যমে এই আগাম অনুমতি নিতে পারবেন মুসল্লিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র অনুমতি পেলেই আপনি আল রাওদা আল শরিফায় ( মসজিদে নববির চত্বরের যে স্থানে মহানবী (সা.)-এর সমাধি, সেটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত) প্রার্থনা করার সুযোগ পাবেন। ভিড় এড়িয়ে চলুন এবং শৃঙ্খলা বজায় রাখুন।

মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ওমরাহ পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যান অনেক মুসলিম। সেখানে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক।

সৌদি সরকার সম্প্রতি জানায়, এ বছরে ১ কোটিরও বেশি মুসল্লি আল রাওদা আল শরিফায় এসে প্রার্থনা করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে