বিডিজেন ডেস্ক

থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যেকোনো কারণে দেশটিতে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণবিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে, যাতে সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন, এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাকে কার্ডটি পূরণ করতে হবে।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।
এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে