বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জিআইএম) অভিযানে নানা অভিযোগে ৫৩২ বাংলাদেশিসহ ৯ হাজার ৪৯৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সারা দেশে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
দেশটির বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৫৮ জনকে ভিসা বা পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
তিনি জানান, অনেক বিদেশি তাদের সাময়িক কাজের পাস ও সোস্যাল ভিজিট পাস ব্যবহার করে এমন কার্যক্রমে জড়িত ছিলেন, যা তাদের পাসের শর্ত অনুযায়ী অনুমোদিত নয়। তারা এভাবে দেশে প্রবেশ করে রেস্টুরেন্ট, কারখানা বা অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতে শুরু করেন।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক হওয়া কিছু বিদেশি বৈধ অনুমতি ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশের ইমিগ্রেশন সুবিধার অপব্যবহারকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাবে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।